• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]

কাহারোলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ৮৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্প স্তবক অর্পন করেন দিনাজপুর-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মো:মনজুরুল ইসলাম

দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ নানা কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচির মধ্যে ছিল ২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্প স্তবক অর্পন করেন দিনাজপুর-১ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন, কাহারোল থানা ও কাহারোল প্রেস ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ।

অপরদিকে প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্প স্তবক অর্পন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাহারোল উপজেলা শাখার পক্ষ থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশা, সাধারন সম্পাদক প্রভাষক মো: শামীম আলী, জেলা বিএনপির সদস্য আবুল হোসেন রাজা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ছাদেক হোসেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো: জুয়েল রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd