• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুর সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর / ২৭৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

দিনাজপুর সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

১৮ ফেব্রুয়ারি রাত ৯ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি’র একটি টহল দল কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩২ হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীপুর নামক স্থান হতে নিম্নেবর্ণিত ২ জন মাদক ব্যবসায়ী সহ ১০২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেল আটক করা হয়।

আটককৃতরা হলেন আব্দুল মান্নান (৩৮), পিতা-মৃত লালু মিয়া ও শ্রী কার্তিক চন্দ্র রায় (৩০), পিতা-মৃত অলিন চন্দ্র রায়। উভয়ের বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।

আটককৃতদেরকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেলসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল এর সর্বমোট সিজার মূল্য ১ লক্ষ দশ হাজার ৬০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

প্রসঙ্গত, ৪২ বিজিবি কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd