• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

র‌্যাবের হাতে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের আসামি গ্রেপ্তার

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ১১৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ঘোড়াঘাটে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের আসামী গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার বলগাড়ি গোপালপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাহাদুল ইসলাম (৪০) ওই এলাকার আহাদ আলীর ছেলে বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী নারী স্বামী কাজের উদ্দেশ্যে বাইরে গেলে এসময় বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কাজ শেষে স্বামী বাড়িতে ফিরে এলে বিষয়টি ধরা পড়ে এবং অভিযুক্ত পালিয়ে যায়। ভুক্তভোগী নারীর পরিবারের দায়ের করা এজাহারের ভিত্তিতে থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। ঘটনার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে থাকে। তখন থেকেই অভিযুক্তকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি- ১, র‌্যাব-১৩, দিনাজপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

দিনাজপুর র‌্যাবের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশরাফুল কবির জানান, “ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। তাকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd