• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

মরহুম ইমদাদ সরকারের জানাজা ও দাফনকার্য সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ২৯৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দিনাজপুরের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ওয়ারেস আলী সরকার এর ছোট ভাই এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার এর  নামাজে জানাজা ও দাফন কার্য সম্পন্ন  হয়েছে।

১১ ফেব্রুয়ারি-২০২৬ বুধবার সকাল দশটায় দিনাজপুর জিলা স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

উক্ত নামাজের জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব  শুভাকাঙ্ক্ষী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, বিভিন্ন প্রকৌশলী বৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

প্রসঙ্গত, অসুস্থ জড়িত কারণে  ১০ ফেব্রুয়ারি-২০২৬ মঙ্গলবার দুপুর ১টা৩০ মিনিটে ঢাকা মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন সাবেক এই উপজেলা পরিষদের চেয়ারম্যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে  গেছেন। মরহুমের  ২য় জানাজা বাদ জোহর  দাঁড়াইল দিঘী গ্রামের বাড়ির মসজিদে অনুষ্ঠিত হয় । জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd