• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা

জাতীয় ডেস্ক / ১১৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বেলাল উদ্দিন প্রধান

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন (প্রশাসন) বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে পুলিশ জানিয়েছিলেন, ঢাকা থেকে বিপুল অংকের টাকা বহনের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়। আটক অবস্থায় তিনি ব্যাগে কত টাকা রয়েছে তা নিশ্চিতভাবে বলতে পারেননি, তবে ৫০ লাখ টাকার বেশি থাকার কথা উল্লেখ করেছিলেন।

 

বিমানবন্দর থেকে আটক হওয়ার পর নিজেকে অসুস্থ দাবি করলে বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

পুলিশ তার টাকা বহনের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছে। নির্বাচনের আগে এই অর্থ ভোটের মাঠে ব্যবহার করা হচ্ছিল কি না, তাও তদন্তের অংশ বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন প্রধানের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়। তিনি সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করার পাশাপাশি নিজেকে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে পরিচয় দিচ্ছেন। -২৪ লাইভ নিউজপেপার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd