• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ দিনাজপুরে ৭৩০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ পঞ্চগড়ে জলবায়ু অভিযোজনমূলক পদক্ষেপ নিয়ে কর্মশালা

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৮০ পরিবারের মাঝে চেক বিতরণ

ইউসুফ আলী, দিনাজপুর: / ২২৭ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

দিনাজপুরসহ রংপুর বিভাগের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

৯ ফেব্রুয়ারি-২০২৬ সোমবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বি আর টি এ দিনাজপুর সার্কেলের আয়োজনে বিআরটিএ রংপুর বিভাগের আওতাধীন দিনাজপুর-ঠাকুরগাঁও এবং -পঞ্চগড় জেলায় বিগত দিনে বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।

চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ- এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই- আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার , দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা সভাপতি মোঃ এরশাদুজ্জামান মোল্লা,
দিনাজপুর বিআরটিএ সহকারী পরিচালক(ইঞ্জি:) শামসুল কবীর সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ।

স্বাগতা বক্তব্য রাখেন বি আরটিএ রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ( ইঞ্জি:) পারকন চৌধুরী।

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৮০ জনপরিবারের মাঝে ৩ কোটি ৩০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে দিনাজপুর জেলার ৪১ জনের মাঝে ১ কোটি ১৫ লাখ, ঠাকুরগাঁ জেলার ২৬ জনের মাঝে ৯৮ লাখ লাখ এবং পঞ্চগড় জেলার ১৩ জলের মাঝে ৪৩ লাখ টাকা।

উল্লেখ,নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং আহতদের পরিবারকে এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd