• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ দিনাজপুরে ৭৩০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ পঞ্চগড়ে জলবায়ু অভিযোজনমূলক পদক্ষেপ নিয়ে কর্মশালা

মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দিনাজপুর ৪২ বিজিবি এর দায়িত্ব পালন

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৩৫৭ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনী এলাকায় মোতায়েন হয়ে অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করছে।

ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

৮ ফেব্রুয়ারি ২০২৬  রবিবার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়ন এলাকা এবং কাহারোল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করা হয়েছে। বিরল উপজেলায় বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন কর্তৃক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৪ জনকে সর্বমোট ২,৫০০/- টাকা জরিমানা করা হয়েছে।

দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পল্লীবার্তা কে নিশ্চিত করেছে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd