• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ

বিরল সীমান্তে বাংলা মদ উদ্ধার

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ২৪০ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

দিনাজপুরের বিরল সীমান্তে ৭০ বোতল বাংলা মদ উদ্ধার করেছে বিজিবি।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার  দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দিনাজপুরের বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২২/২-এস থেকে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোদাবাড়ী শালবাগান নামক স্থানে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২১ হাজার টাকা।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অনলাইন সংবাদ মাধ্যম পল্লীবার্তা কে নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

তিনি জানান,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd