• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

পঞ্চগড়-১ আসনের দুই প্রার্থী সারজিস আলম ও নওশাদ জমিরকে শোকজ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় প্রতিনিধি / ৩১৮ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় পঞ্চগড় ১ আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত ওই নোটিশে জামায়াত সমর্থিত দশ দলীয় জোট প্রার্থী সারজিস আলম ও বিএনপি দলীয় প্রার্থী ব‍্যরিস্টার নওশাদ জমিরকে আগামী ২৪ ঘন্টার মধ‍্যে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ‍্যমে নোটিশের ব‍্যাখ‍্যা দিতে বলা হয়েছে।


জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াত আমিরকে স্বাগত জানিয়ে তোরণ, বিলবোর্ড ও ব্যানার দেয়ায় পঞ্চগড় ১ আসনের প্রার্থী সারজিস আলমকে শোকজ করে।

অন‍্যদিকে পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি, গাছ থেকে ধানের শীষ প্রতীকের নির্বাচনী বিধি বর্হিভূত ফেস্টুন অপসারণের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজে বাঁধা দেয়ার ঘটনায় পঞ্চগড় ১ আসনে বিএনপির প্রার্থী ব‍্যরিস্টার নওশাদ জমিরকে শোকজ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd