• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]

কাহারোলে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ১৩৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
দিনাজপুরের কাহারোলে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দিনাজপুরের কাহারোলে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ডাবোর ইউনিয়ন পরিষদ চত্বরে ডাবোর ইউনিয়ন বিএনপির আয়োজনে দিনাজপুর-১(কাহারোল-বীরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী মোঃ মনজুরুল ইসলামের নির্বাচনী জনসভা সংশ্লিষ্ঠ ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম। নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, জেলা বিএনপি’র অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ শামীমা পারভীন রনি, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, উপজেলা যুব দলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ অলিউর রহমান, বিএনপির নেতা মোঃ আরিফ চৌধুরীসহ বিএনপির অঙ্গসহযোগীর সংগঠনের জেলা-উপজেলা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd