• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে বিনামূল্যে ঠোঁট ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৮৬ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুরে বিনামূল্যে ঠোঁট ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে ৯ মাস হতে ১৫ বছরের রোগীদের বিশেষ করে শিশু রোগীদের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে ২ দিনব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার জানান, জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের আমরা বিনামূল্যে অপারেশন, ফ্রি ঔষধ প্রদানসহ হাসাতপাতালে থাকাকালীন সময়ে রোগীদের খাবার, যাতায়াত ভাড়া প্রদান করে আসছি।

তিনি আরও বলেন, দুর-দুরান্ত থেকে জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় বিনামূল্যে আমি এবং আমার মেডিকেল টিম প্রতি মাসে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে এই অপারেশন কার্যক্রম পরিচালনা করে আসছি। যারা এ ধরনের রোগীদের অপারেশন করাতে চান তাদের সিরিয়ালের জন্য যোগাযোগ করতে অনুরোধ করছি।

অপারেশন শেষে রোগীদের এবং রোগীর স্বজনদের কাউন্সিলিং করেন প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার। তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে ডায়বেটিক হাসপাতালে আমরা প্রতি মাসে এই ক্যাম্প করে জন্মগত বিশেষ করে শিশুদের ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন বিনামূল্যে করে আসছি। ফলে সেই সব রোগী এখন স্বাভাবিক জীবন যাপন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd