• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবি প্রতিনিধি দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

পাটুয়াপাড়া জামে মসজিদে এসি দিলো ড্রইং স্কুল

কাশী কুমার দাস, দিনাজপুর: / ৪২৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

দিনাজপুর শহরের পাটুয়াপাড়া জামে মসজিদে এসি দিলো শিল্পচর্চার স্বনামধন্য প্রতিষ্ঠান ড্রইং স্কুল।

রবিবার (১৮ জানুয়ারী) পাটুয়াপাড়াস্থ শিল্পচর্চার স্বনামধন্য প্রতিষ্ঠান ড্রইং স্কুল দিনাজপুর এর পক্ষ থেকে স্থানীয় পাটুয়াপাড়া ২নং জামে মসজিদ এ একটি এসি প্রদান করা হয়েছে।

মসজিদ কমিটির অনুরোধের প্রেক্ষিতে গ্রীষ্মকালে মুসল্লীদের সুবিধার্থে ড্রইং স্কুল দিনাজপুর পরিবার এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা এসি টি প্রদান করেন। মসজিদ কমিটির পক্ষ থেকে উপহারটি গ্রহন করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ সৈয়দ আমানুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কাদির।

ড্রইং স্কুল দিনাজপুর এর প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিত স্কুল পরিচালনার পাশাপাশি সুবিধাবঞ্চিত পরিবারের শিশু ও তরুনীদের ফ্রিতে প্রশিক্ষণ ও উপকরন প্রদান সহ এই প্রতিষ্ঠানেই তাদের কর্ম সৃজন করে আসছে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এটি এই সামাজিক কর্মকান্ডেরই একটি অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd