• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

কাশী কুমার দাস, দিনাজপুর: / ২০৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারী বুধবার দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ইয়ুথ ফোরাম মেম্বার ফেসিলিটেটরদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৯ জানুয়ারী হতে ২১ জানুয়ারী ৩দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি হয়েছে। উক্ত প্রশিক্ষণে ১৮ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রাম এর সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা। সেশন পরিচালনায় সহযোগিতা করেন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর অফিস এর সিনিয়র ম্যানেজার সেবাস্তিয়ান পিউরিফিকেশন। প্রশিক্ষণে লাইফ স্কিলস বেইজড এডুকেশন ও ইমপ্যাক্ট প্লাস প্রজেক্ট মডেল নিয়ে আলোচনা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহেদ। তিনি শিশু অধিদকার, শিশু সুরক্ষা, শিশু বিকাশে সরাসরি সেবা গ্রহণের সুযোগসহ সাধারন নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়ে যাওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd