• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা স্বাভাবিক মৃত‍্যুকে অস্বাভাবিক ঘটনায় পরিণত করে শিক্ষকদের দায়ী? দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবসে দিনাজপুরে র‍্যালি দিনাজপুরে তাঁতী দলের ৮১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন ধ্রুব পরিষদ এর বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণ

ঘোড়াঘাটে টিএমএসএসের মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ৪৭৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঘোড়াঘাট নুরজাহানপুর অবঃ সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি’র সৌজন্য ও সহযোগীতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় রোগী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণের সুযোগ নিতে দেখা যায়।

মেডিকেল ক্যাম্পে আগত রোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয় বলেন, ব্যয়বহুল চিকিৎসার এই সময়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া তাদের জন্য বড় স্বস্তির। স্থানীয় সচেতন মহলও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।

টিএমএসএসের ডেন্টাল বিভাগের প্রধান ডাঃ রাকিবুল হাসান খান জানান, সমাজের দরিদ্র ও প্রন্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা পাওয়া সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ক্যাম্পে রোগীদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং ফ্রি ঔষধ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd