• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

জামায়াত জাতীয় পার্টির মতো বিরোধীদল হতে চায় : ইসলামী আন্দোলন

জাতীয় ডেস্ক / ২১৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
ল্টনে দলটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, জাতীয় পার্টির মতো জামায়াতে ইসলামীও সরকারের সঙ্গী বিরোধীদল হতে চায়।
বুধবার (১৪ জানুয়ারি) পল্টনে দলটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন প্রশ্ন তোলেন।
ব্রিফিংয়ে জোট নিয়ে আলোচনায় তিনি বলেন, আগামী দুই-একদিনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধ নাকি এককভাবে নির্বাচন করবে তার চূড়ান্ত ঘোষণা আসবে। প্রতিকূলতা সত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে ইসলামী আন্দোলন।
এ সময় তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সব ইসলামী দলগুলোর জন্য নির্বাচনে ‘এক বাক্স’ পলিসি শুরু করেছিলেন। তবে আসন সমঝোতা হতে চলা দলগুলোর সকলে একে অন্যকে ছাড় দিয়ে নমিনেশন জমা দিলেও কেউই ইসলামী আন্দোলনের প্রার্থীদের কোনো আসনে ছাড় দেয়নি। তবে আমাদের মধ্যে সমঝোতা চূড়ান্ত করার আলোচনা এখনো চলমান রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বিভিন্ন নির্বাচনী জরিপের ফল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ভাওতাবাজি জরিপ দিয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার পরিমাপ করা সম্ভব নয়। ফেব্রুয়ারির ১২ তারিখের আগ পর্যন্ত রাজনীতির মাঠে যেকোনো কিছুই হতে পারে৷ -সময়ের আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd