• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

চীনের নতুন মহাপরিকল্পনায় নিরাপদ এআই প্রযুক্তি

প্রযুক্তি ডেস্ক / ১৭৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

২০২৭ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে চীন। একই সঙ্গে বৈশ্বিক শিল্প সক্ষমতায় নিজেদের শীর্ষ অবস্থান ধরে রাখতে এবং প্রযুক্তিগত ক্ষমতায়ন নিশ্চিত করতে চায় দেশটি।

ছবি – সংগৃহীত

সিনহুয়া সংবাদ সংস্থা জানায়, গত বৃহস্পতিবার দেশটির আটটি সরকারি দপ্তর যৌথভাবে এই কৌশলপত্র প্রকাশ করে। আধুনিক শিল্পায়নকে পুরোপুরি শক্তিশালী করা, উচ্চমানের উৎপাদনশীলতা বাড়ানো এবং উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে এআই-এর সমন্বয় ঘটানোই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।

পরিকল্পনায় বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে ১০০টি উচ্চমানের শিল্প ডেটাসেট তৈরি এবং ৫০০টি সাধারণ ব্যবহারের ক্ষেত্র বা সিনারিও গড়ে তোলা হবে। এছাড়া উৎপাদন খাতে তিন থেকে পাঁচটি সাধারণ ব্যবহারের বড় এআই মডেল এবং শিল্পভিত্তিক বিশেষায়িত মডেল তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চীন বৈশ্বিক পর্যায়ে প্রভাব বিস্তারকারী দুই থেকে তিনটি বড় ব্যবসায়িক ইকোসিস্টেম গড়ে তুলতে চায়। পাশাপাশি এআই প্রযুক্তি ও শিল্প জ্ঞানে দক্ষ ছোট ও মাঝারি আকারের বিশেষায়িত প্রতিষ্ঠান এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তৈরির ওপরও জোর দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বমানের ওপেন সোর্স ইকোসিস্টেম তৈরির পরিকল্পনাও রয়েছে দেশটির। নথিতে এআই চিপের সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বিত উন্নয়ন, মডেল ট্রেনিং এবং তথ্যের সুরক্ষা ও অ্যালগরিদমের নিরাপত্তার মতো বিষয়গুলোতে গুরুত্বারোপ করা হয়েছে। চীন তাদের নিজস্ব সমাধানের মাধ্যমে বিশ্বজুড়ে এআই প্রযুক্তির অগ্রগতিতে ভূমিকা রাখতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd