• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

ভারতের বিপক্ষে ড্র বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: / ১৮৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

ফুটসালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো থাইল্যান্ডে ফুটসালের আয়োজন করে দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন (সাফ)। এ ম্যাচে ভারতকে সমানে সমান টেক্কা দিয়ে ৪-৪ গোলর ড্র করেছে বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ভালো যাচ্ছে না। ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ভারতের আইপিএলে খেলতে পারেননি। এরপরই বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বলে জানিয়ে দেয় আইসিসিকে।
বাংলাদেশ-ভারত ক্রিকেটের এমন পরিস্থিতির মধ্যেই আজ থাইল্যান্ডে ফুটসালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত দুই দলই পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।
যদিও প্রথমার্ধে বাংলাদেশ দুবার লিড নেয়। ম্যাচের নবম মিনিটে মঈন আহমেদের গোলে বাংলাদেশ ম্যাচে প্রথমবার এগিয়ে যায়। বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তিন মিনিট পরেই সমতায় ফেরে ভারত।
১৬তম মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক রাহবার খান। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ভারত গোল করলে স্কোরলাইনে ২-২ সমতা আসে।
দ্বিতীয়ার্ধে ঘটে উল্টো ঘটনা। ভারত দুবার লিড নেয়। বাংলাদেশ সমতা আনে।
এরপর ভারত গোল করলে পরাজয়ের শঙ্কা জাগে বাংলাদেশের। তবে কিছুক্ষণ পরই ভারতের ডিফেন্ডারের পা থেকে বল ছুটলে বাংলাদেশের অধিনায়ক রাহবার খান দারুণ দক্ষতায় কেড়ে নিয়ে জোরালো শটে গোল করেন। এতে বাংলাদেশ আবার সমতা পায়।
ম্যাচের শেষ তিন মিনিটে দুদলই গোলের সুযোগ মিস করেছে। বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি ভারত। আবার বাংলাদেশের ফরোয়ার্ডের নেওয়া শট গোলরক্ষক পরাস্ত হলেও পোস্টের পাশ দিয়ে চলে যাওয়ায় ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের।
সময়ের আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd