• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের উন্নয়ন কর্মকান্ড সারাদিনে কাহারোলে ৬ কেজি গাঁজাসহ আটক ১ দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবিতে শোকবহি উন্মোচন

হাবিপ্রবি প্রতিনিধি, দিনাজপুর: / ১৫৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবিতে শোকবহি উন্মোচন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শোকবহি উন্মোচন করা হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি সচিবালয়ের সম্মুখে শোকবহি উন্মোচন ও স্বাক্ষর করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, ক্রমান্বয়ে স্বাক্ষর করেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে তাঁদের শোক সন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, বিভিন্ন অনুষদীয় ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, হল সুপার, বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd