প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ণ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবিতে শোকবহি উন্মোচন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শোকবহি উন্মোচন করা হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি সচিবালয়ের সম্মুখে শোকবহি উন্মোচন ও স্বাক্ষর করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, ক্রমান্বয়ে স্বাক্ষর করেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে তাঁদের শোক সন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, বিভিন্ন অনুষদীয় ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, হল সুপার, বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: ০১৮১৬ ৯৪৫৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫