• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নবীন দলের দোয়া মাহফিল

সাহেব আলী, দিনাজপুর: / ১৫১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন, গণতন্ত্র
পুণঃরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দিনাজপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ জানুয়ারী সোমবার দিনাজপুর শহরের এলজিইডি মোড়, মাহুতপাড়া প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম।

নবীন দল দিনাজপুর জেলা শাখার সভাপতি মনজুর আহমেদ জুয়েল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসলাম হোসেনের সঞ্চালনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র
সহ-সভাপতি মোঃ মোকারম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আকতার হোসেন, ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ কচি, জেলা বিএনপির নেতা মঞ্জুর মোর্শেদ সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি আবুৃল কালাম আজাদ বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য শাহীন খান, দিনাজপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পাবেল, কেন্দ্রীয় নবীন দলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক এস এম রাজ্জাকুর রহমান, দিনাজপুর জেলা নবীন দলের
সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, সহ-সভাপতি মোঃ রফিক, সিনিয়র সহ-সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সহ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়াও বিএনপির চেয়ারম্যান
তারেক রহমান এর সুস্থ্যতা, দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

দোয়া পরিচালনা করেন মাহুতপাড়া জামেদ মসজিদের ইমাম আবুল হাসেম সিরাজী।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, নবীন দলসহ বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এ দিকে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে সভাপতি রাশেদুজ্জামান রুপম, খন্দকার আফাজউদ্দীন রাঙ্গকে সাধারন সম্পাদক করে নবীন দল দিনাজপুর সদর উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd