• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ দিনাজপুরে ৭৩০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ

দিনাজপুরে প্রবীন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কাশী কুমার দাস, দিনাজপুর: / ২১৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

“মানুষ মানুষের জন্য” এবং “ক্ষুধামুক্ত পৃথিবীর জন্য খাদ্য অপচয় রোধ করুন” এই শ্লোগানকে সামনে রেখে ১১ জানুয়ারী রোববার দিনাজপুরে প্রবীন শীতার্ত মানুষের মাঝে এনসিসি ব্যাংক কম্বল বিতরণ করেছে।

এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মোঃ নাজির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ঢাকা হতে আগত এনসিসি ব্যাংকের ডিএমডি মোঃ জাকির আনম বলেন, দিনাজপুরসহ উত্তরাঞ্চলে শীতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতিবারের মত এনসিসি ব্যাংক শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য কম্বল নিয়ে এসেছে। এই শীতে হত-দরিদ্র মানুষদের স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটেছে। আমরা চাই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের বৃত্তশালী ব্যক্তিরা এগিয়ে আসবেন।

সভাপতির বক্তব্যে এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মোঃ নাজির হোসেন বলেন, কিছুদিন ধরে দিনাজপুরে শীতের তীব্রতা মারাত্মক বৃদ্ধি পেয়েছে। এর ফলে হতদরিদ্র, প্রবীন ও ছিন্নমুল মানুষদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এনসিসি ব্যাংক মনে করে শীতার্ত বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই প্রতি বছরের মত এবারও এনসিসি ব্যাংক শীতার্ত দিনাজপুরবাসীর শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করছে।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যাংক কর্মকর্তা মোঃ রাশেকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd