• সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে শঙ্কা আছে: নাহিদ ইসলাম

জাতীয় ডেস্ক / ৮৯ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আত্মবিশ্বাস নেই বলে জানিয়েছে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, সরকার বিশেষ রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা, সিকিউরিটি দিচ্ছে। প্রশাসনিক জায়গা ও মিডিয়া থেকে সমানভাবে ফিল্ড নিশ্চিত না। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হওয়া নিয়ে শঙ্কা আছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে সিগন্যালিং করা হচ্ছে। এতে মানুষের কাছে ভিন্ন বার্তা যায়। বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানিয়েছি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানিয়েছেন আগামী নির্বাচনে নিরপেক্ষভাবে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন।

নাহিদের অভিযোগ, অনেক ঋণ খেলাপির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নানাভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন এখনও নির্বিকার। আশা করি তারা দ্রুত কঠোর ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় সর্বত্রই নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারপরও আমরা মাঠে কাজ করে যাবো।

নাহিদ জানান, প্রতিনিধি দল জানতে চেয়েছে কেন জামায়াতের সঙ্গে জোট করেছি। আগামীকাল বা পরশুর মধ্যে জোটের আসন নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। -৭১ টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd