• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবি প্রতিনিধি দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঘোড়াঘাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত আব্দুল লতিফ

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ২২৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত প্রভাষক আব্দুল লতিফ

দিনাজপুরের ঘোড়াঘাটে কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচন হয়েছেন পুড়ইল ডুগডুগীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের (ইংরেজি) বিভাগের প্রভাষক মো. আব্দুল লতিফ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক গঠিত যাচাই বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচন করেন। আব্দুল লতিফ ২০১২ সালে পুড়ইল ডুগডুগীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।

এ নিয়ে তিনি ষষ্ঠ বারের মত কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ক্যাশিয়ারের দায়িত্বসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।

এছাড়াও তার রচিত ক্ষণিকের মুসাফির কাব্যগ্রন্থ সহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd