• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

কলেজ ছাত্রী সুষমা রানী বাঁচতে চায়

সাহেব আলী, দিনাজপুর: / ১৯৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, প্রখ্যাত কণ্ঠশিল্পী ভূপেন হাজারির এই গানটি আজ কলেজ ছাত্রী সুষমা রানী রায়ের জন্য অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের একটু সহানুভূতি ছাড়া সুষমার বেঁচে থাকার আর কোন পথ নেই।

দিনাজপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী সুষমা রানী রায়ের (২৩) দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে (বিকল) তার জীবন বাঁচাতে জরুরী ভিত্তিতে কিডনি ও আর্থিক সাহায্যের প্রয়োজন।

চিকিৎসকরা বলছেন, কিডনি সংযোজন (পরিবর্তন) করা ছাড়া সুষমার বেচে থাকার আর কোন উপায় নেই কিন্তু কিডনি সংযোজন করতে প্রায় ৪০ লক্ষ টাকার প্রয়োজন কিন্তু বিগত তিন বছর বাংলাদেশ ভারতে চিকিৎসা করাতে পরিবার অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে। তাই একদিকে কিডনি অপরদিকে অর্থনৈতিক সাহায্যের প্রয়োজন। সুষমা বাঁচতে চায় তাই এখন সমাজের হৃদয়বান অর্থশালী ও বিত্তবান মানুষের সহানুভূতি চায়। সুষমা ও তার পরিবার আজ শরণাপন্ন হৃদয়বান মানুষের কছে। সুষমা রানীর বাড়ী দিনাজপুর শহরের বড়গুরগোলা।

সুষমা বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের কাছে পরিবারের আকুল আবেদন সুষমাকে নিম্ন ঠিকানায় সাহায্যের হাত বাড়িয়ে দিন।

যোগাযোগের ঠিকানা :

মোবাইল ০১৭৩১৯১৮২৪৬ (বিকাশ) ও ব্যাংক একাউন্ট নং -সঞ্চয়ী হিসাব নং – ১৮০৯৩০১০২৭৬৩২, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, দিনাজপুর।

এই ঠিকানায় সাহায্য প্রদান করে সুষমার বেচে থাকার পথ শুগম করবে এই প্রত্যাশা অসহায় পরিবারের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd