অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রিয় দিনাজপুর
মঙ্গলবার প্রিয় দিনাজপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দিনাজপুর পৌরসভার ৩টি ওয়ার্ডে অসহায়, গরিব, দুঃস্থ শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য শীত বস্ত্র বিতরন করা হয়। এ নিয়ে পৌরসভার ৬টি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরন করা হলো। শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তফা কামাল মিলন।
নিমনগর বালুবাড়ীস্থ বালিকা উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা প্রাঙ্গনে প্রিয় দিনাজপুর সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো: নাঈম ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল এর সঞ্চালনে আরো বক্তব্য রাখেন শিক্ষক রফিকুল ইসলাম পাভেল, দিনাজপুর বডি বিল্ডিং ক্লাবের পরিচালক শাহিন পারভেজ, তাথৈ নৃত্যাঙ্গনের চেয়ারম্যান ফৌজিয়া আরফিন, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নুর ইসলাম, শ্রমিক নেতা রাঙ্গা, ছাত্রদলের সাবেক নেতা শামীম খান, প্রিয় দিনাজপুর সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোঃ রাশেদ, যুগ্মসাধারণ সম্পাদক মো: আরশাদ রহমান আবির, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা আখতার,সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।