• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে ভিডিপি দিবস উদযাপন

নুর ইসলাম, দিনাজপুর: / ১৫৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

​দিনাজপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘ভিডিপি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।
​দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সকালে আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান (পিভিএম)। এ সময় তিনি ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকার কথা স্মরণ করেন।
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। দিবসের এই আয়োজনে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার প্রায় ১৫০ জন ভিডিপি সদস্য ও সদস্যা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান (পিভিএম) ভিডিপি’র সকল সদস্য সদস্যদের উদ্দেশ্যে বলেন, ​দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সেবায় ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতেও এই বাহিনীর দক্ষতা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd