• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
 রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধার জেলা পরিষদ প্রশাসকের অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন মোজাম্মেল বিশ্বাসের গ্রন্থ নিয়ে দিনাজপুর লেখক ফোরাম এর পাঠ পর্যালোচনা দিনাজপুরে বিশ্ব অটিজম দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে আইডিইবি’র নতুন সভাপতি মিনারুল ইসলাম খান ও সা. সম্পাদক মনজূর মুর্শেদ সুমন বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার সংকটের মহাপ্রলয় ও বাংলাদেশের অর্থনৈতিক রক্ষাকবচ সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

কাহারোলে সরিষার ভালো ফলনের সম্ভাবনা

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ৩৪৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
সরিয়া ফুলে ফুলে সমারোহ কাহারোল

দিনাজপুরের কাহারোলে সরিষা ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। মাঠজুড়ে এখন হলুদের মহাসমারোহ। প্রতি বছর অনাবাদি সময়ে কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা বোরো ধানের জমিতে আগাম এই ফসলের আবাদ করেন। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হয় সরিষার। আর এই সরিষা ফুলেই নতুন স্বপ্ন দেখছেন কৃষকেরা।

 

কাহারোল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান জানান, চলতি মৌসুমে কাহারোল উপজেলায় ১ হাজার ৩শত ৩৪ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে এবং আবাদও ভালো হয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদী।

 

চলতি রবি মৌসুমে উপজেলার পূণর্ভবা নদীর বিভিন্ন চরসহ কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ডাবোর, রসুলপুর, মুকুন্দপুর, তারগাঁও, সুন্দরপুর, রামচন্দ্রপুর প্রায় সব এলাকায় ফসলের মাঠ জুড়ে হলুদ গালিচায় ঢেকেছে।

 

উপজেলার ডাবোর ইউনিয়নের শফিকুল, আনছারুল আলী, কাশেম মোল্লা, সিরাজুল ইসলামসহ অনেকেই জানান, সরিষা মৌসুমে ধান চাষের উপযুক্ত জমিতে তারা সরিষার আবাদ করছেন। সরিষা তুলে নিয়ে ওইসব জমিতে বোরো রোপণ করবেন। তারা আরও জানান, সরিষা উৎপাদনে সেচ, কীটনাশক ও নিরানির প্রয়োজন হয় না। সার খরচও খুব কম। পরবর্তীতে বোরো চাষের জন্য উর্বর হবে এ জমি। এজন্য বাড়তি আয়ের আশায় তারা সরিষার আবাদ করে থাকেন।

 

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলন পাবেন বলে কৃষকরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd