• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

এনসিপি ও এলডিপি যোগ দিলো জামায়াত জোটে

জাতীয় ডেস্ক / ৪৯৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের জোটের সঙ্গে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, এতদিন ধরে আটটি দল আমরা একসঙ্গে কাজ করে আসছিলাম। এখন আমাদের সঙ্গে আরও দুটি দল সংযুক্ত হয়েছে—এলডিপি এবং এনসিপি। এনসিপির নেতারা ব্যস্ততার কারণে এখানে আসতে পারেনি। তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ফোনে আমাদের সবাইকে জোটে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা শিগগিরই প্রেস কনফারেন্স করে বিষয়টি জানাবেন।
তিনি বলেন, সবার ভোটের জন্য আমাদের লড়াই হবে ইস্পাত কঠিন। এই ঐক্য জাতীয় ঐক্য হবে। আপনাদের সঙ্গে মিলেমিশে, এই প্রজন্মের সঙ্গে মিলেমিশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই।
তিনি আরও বলেন, আমাদের জোট দেশ গঠনের জোট। রাজনৈতিক জোট। নির্বাচনের জোট। আমরা জাতীয় ইস্যুতে প্রয়োজন অনুযায়ী একসঙ্গে সবাই লড়াই করব। দলীয় কর্মসূচি সবাই নিজেদের মতো পালন করবে।
আগে থেকে জোটে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। -সময়ের আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd