• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে ইমামদের মাঝে শীতবস্ত্র বিতরণ ইমাম সংস্থার

সাহেব আলী, দিনাজপুর: / ১২২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুর পৌর এলাকার ইমামদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইমাম কল্যান সংস্থা।

২৭ ডিসেম্বর শনিবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনাজপুর ইমাম কল্যান সংস্থার উদ্যোগে ২০০ জন ইমামদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুর নবী।

দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সভাপতি মাওলানা জাকির হোসেন শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইমাম কল্যান সংস্থার সাধারন সম্পাদক মো.মাও.আমিনুল ইসলাম, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাসউদ আলম, অধ্যক্ষ মুফতি খায়রুজ্জামান, বিশিষ্ঠ ব্যবসায়ী খাদেুমল ইসলাম।

এ ছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী শামছুল ইসলাম, সহ-সভাপতি মাও. শরীফুজ্জামান, সহ-সভাপতি মাও.আরিফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মাও. দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাও.শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মাও. বদিউজ্জামান, মসজিদ সম্পাদক মাও. সাদেকুল ইসলাম, আত্মশুদ্ধি সম্পাদক মুফতি আব্দুল কাইয়ুম, কর্মসংস্থান সম্পাদক মুফতি আশফাক, সমাজ কল্যান সম্পাদক মাওলানা হযরত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক মো.হাবিবুল্লাহ।

আলোচনা ও শীতবস্ত্র বিতরন শেষে দেশ ও জনগনের কল্যান কামনা করেন দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd