
দিনাজপুরে বেশ কয়েকদিন ধরে চলছে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ। আজ কয়েকদিন ধরে সুর্যের দেখা মেলেনি। আর কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।
আজ বুধবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রী সেলসিয়াস। গত দশদিনে এই তাপমাত্রা ঠেকেছিল ১০ দশমিক ৮ ডিগ্রীতে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানালেন আবহাওয়া অফিস।
এদিকে, চলমান তীব্র শীত আর শৈত্যপ্রবাহে সৃষ্ট কনকনে ঠান্ডায় দিনাজপুরে জমে উঠেছে গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। টানা কয়েকদিন ধরে কনকনে ঠান্ডার গরম পোশাকের চাহিদা এখন তুঙ্গে। শহরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানস্থ হকার্স মার্কেট থেকে শুরু করে বড় শপিংমল এবং ফুটপাতের দোকান সব জায়গাতেই সব শ্রেণির ক্রেতার ভিড় দেখা গেছে। তবে বেশিরভাগ ক্রেতাই পুরাতন কাপড়ের হকার্স মার্কেটেই বেশি ঝুঁকছেন।
এই ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। চাহিদা বেড়েছে পুরাতন গরম কাপড়েরও কদর। কনকনে ঠান্ডা থেকে রক্ষা পেতে নিজের কিংবা পরিবারের সদস্যদের জন্য কাপড় কিনতে ভিড় করছেন অনেকে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে কাপড় কিনতে আসা আবুল কাশেম পল্লীবার্তাকে বলেন, দিনাজপুর শহরে কাজ ছিলো। যে ঠান্ডা পড়েছে। যাওয়ার সময় পরিবারের জন্য এই পুরাতন কাপড়ের মার্কেট থেকে পছন্দমত কিছু গরম কাপড় কিনতে এসেছি। গতবারের চেয়ে দাম বেশি চাইছে। তারপরও পীরগঞ্জের তুলনায় দাম একটু কম আছে। নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব।
শহরের উপশহর,ঈদগাহবস্তি,বালুবাড়ি, রাজবাঢীসহ বিভিন্ন এলাকা থেকে আলেয়া বেগম, ফজিলা বেগম, ফাহরিমা বেগম সহ বেশ কয়েকজন এসেছেন এই পুরাতন কাপড়ে দোকানগুলোতে গরম কাপড় কেনার উদ্দেশ্যে। তারা বলেন, এলাম বাঁচ্চার জন্যে গরম কাপড় নিতে। বড় শপিংমলগুলোয় নিতে টাকা বেশি লাগবে। তাই এখানে আসা। এখানেও গতবারের চেয়ে এবার দাম বেশি চাইছে।
দিনাজপুর হকার্স মার্কেট এর দোকান মালিক মাসুদ রানা,রানা কবীরসহ কয়েকজন দোকান মালিক পল্লীবার্তাকে বলেন, কয়েকদিন থেকে শীত বেড়ে যাওয়ায় বেড়েছে বেচা-কেনা। আরও কয়েকদিন এভাবে শীত থাকলে ব্যবসায়ীরা লাভবান হবেন। তবে দাম বেশি নিচ্ছেন এবার প্রশ্নে তিনি বলেন, গাইডের দাম তুলনামুলক বেশি হওয়ার কারণে এবার দাম একটু বেশি নিতে হচ্ছে আমাদের।
তারা বলেন, একেকজন বিক্রেতা প্রতিদিন গড়ে ৫ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত গরম কাপড় বিক্রি করতে পারছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তোফাজ্জল হোসেন পল্লীবার্তাকে জানান, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। তবে ঘন কুয়াশার কারণে ঠান্ডার পরিমাণ আরো বাড়তে পারে বলে জানান তিনি।
তিনি জানান,আজ দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ। এছাড়াও, আজ সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা: তেতুলিয়া (পঞ্চগড়) ১১.৬, বগুড়া ১২.৮, ঈশ্বরদী (পাবনা) ১১.২, রাজারহাট (কুড়িগ্রাম) ১১.৫, ডিমলা (নীলফামারী) ১২.৪, বদলগাছি (নওগাঁ) ১১.৯, যশোর ১১.৮, চুয়াডাঙ্গা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯ টায় দিনাজপুরে চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা।