• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ডেমক্রেসিওয়াচের গ্রীন বিজনেস শো গ্র্যান্ড ডিস্ট্রিবিউশন সিরিমনি 

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর: / ৪৪৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ডেমক্রেসিওয়াচের উদ্যোগে দিনাজপুরে অনুষ্ঠিত হলো ইয়ুথ গ্রীন এন্টারপ্রেনারশিপ ডেভেলেপমেন্ট প্রজেক্টের গ্রীন শো কেস ও গ্র্যান্ড ডিস্ট্রিবিউশন সিরিমনি হয়েছে।

২২ ডিসেম্বর সোমবার ইয়ুথ গ্রীন এন্টারপ্রেনারশিপ বিষয়ক পরবর্তী দক্ষতা যাচাই ও প্রশিক্ষন পরবর্তী এলিভেটর পীচের অংশ হিসেবে এই শিরোমনির আয়োজন করা হয়।

দিনাজপুর শহরের বালুবাড়ির কার্যালয়ে ডেমক্রেসিওয়াচের ফিন্যান্স ডিরেক্টর আশরাফুজ্জামান সরকারের সভাপতিত্বে ও রাখী গোপাল দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: রওনুকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মন্জুল মোর্শেদ সুমন, এবি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাসির উদ্দিন, দিনাজপুর প্রেসক্লাবের সহ সভাপতি আজহারুল আজাদ জুয়েল ও দিনাজপুর এবি ব্যাংকের সিনিয়র অফিসার রাসেল মাহমুদ ।

অনুষ্ঠানে ডেমক্রেসিওয়াচের ইয়ুথ কানেক্ট ও বিভিন্ন প্রজেক্টের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সিরিমণিতে ১৮-৩৫ বয়সী যুবরা ভবিষ্যৎ সবুজ উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষন দেয়া হয়। কর্মসূচি বাস্তবায়নে অর্থ সহযোগিতা করেছে ব্রিটিশ কাউন্সিল । প্রশিক্ষণ পরবর্তী সো কেইসিং ও ফান্ড গিবিং সিরমনিতে ২৯ টি গ্রীণ বিজনেসে মোট ৬২ জন অংশগ্রহণকারী উপস্থিত হয়। তারা দলগতভাবে পরিবেশ, জলবায়ু,সংস্কৃতি ও সমাজের উপর ইতিবাচক প্রভাব রাখতে পারবে এমন সব বিষয়ে প্রজেক্ট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য সবুজ উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রাণ ও প্রকৃতিকে সুরক্ষিত রেখে টেকসই পরিবেশ বান্ধব উদ্যোগ বাস্তবায়ন করার কৌশল ও গুরত্ব সম্পর্কে বিনিয়োগকারীদের সামনে কিভাবে উপস্থাপন করবে তার বাস্তব ডেমু উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা প্রত্যাশা করেন যে এই প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তির পাশাপাশি সমাজ তথা বৈশ্বিক ইতিবাচক পরিবর্তন আসবে এবং সবুজ উদ্যোগ বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন এর প্রভাবকে বিবেচনা করে টেকসই ও নিরাপদ, সৃজনশীল কর্মসংস্থান সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd