• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]

পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন মারা গেছেন

জাতীয় ডেস্ক / ৫০৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান মারা গেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজা আদায় করা হয়। তাকে ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজান ও ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।
বিশ্বের বিভিন্ন দেশের আলেম-ওলামা, মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
সংশ্লিষ্টরা বলছেনে, শেখ ফয়সাল নোমানের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল। -সময়ের আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd