• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

এশিয়ার বৃহত্তম ঈদগাহ ময়দানে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়

আব্দুর রাজ্জাক / ৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
দিনাজপুরে এশিয়ার বৃহত্তম ঈদগাহ মাঠ পরিদর্শনে ডিসি ও এসপি। ছবি-পল্লীবার্তা

এশিয়ার বৃহত্তম ঈদের জামাতের জন্য দিনাজপুরের গোরে এ শহীদ ঈদগাহ ময়দান প্রস্তুতি শেষ পর্যায়ে। ঈদের প্রধান জামাত
সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।

শেষ মুহুর্তে মাঠের প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা। এদিকে মুসুল্লিদের নামায আদায়ের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তারা।

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ বড় ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন জেলা প্রশাসন। ঈদগাহ মাঠ নামাজের উপযোগী এবং দৃষ্টিনন্দন করতে রংসহ বিভিন্ন কাজের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। মুসুল্লিদের জন্য ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানিসহ ৮০টি মাইক রাখা হয়েছে। পুরো ইদগাহ জুড়ে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশ সুপার জেদান আল মুসা।

তিনি জানান,ঈদের দিন সকাল থেকে মুসুল্লিরা মাঠের প্রবেশ পথ দিয়ে আসবেন। প্রত্যেক প্রবেশ পথের গেটে মেটাল ডিটেক্টর স্ক্যান করে শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসুল্লিরা। থাকবে পর্যবেক্ষণ টাওয়ার।

দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম জানান,আমরা সকল ব্যবস্থা সম্পন্ন করেছি,যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন বললেন জেলা প্রশাসক। এশিয়ার বৃহত্তম গোর-এ-শহীদ ঈদগাহ বড় ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd