• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পূণঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন অরুন, পাভেল, বিপু ও রফিক পরিষদের মনোনয়নপত্র জমা দিনাজপুরে পূবালী ব্যাংক পুলহাট শাখার ক্যাশলেস ক্যাম্পেইন শুরু দিনাজপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ৪৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল  দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন রবিবার  দিনাজপুরে বিপিএইচসিডিএ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের জন্য প্রযুক্তিগত দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত অসহায় প্রতিবন্ধীদের পাশে নুর আল-জাহিদ ট্রাভেলস দিনাজপুর লেখক ফোরামের সাহিত্য আসর অনুষ্ঠিত

মসজিদে মসজিদে খাটিয়া বিতরণ করলেন এমপি মনজু

নাজমুল ইসলাম (মিলন), বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি / ১৯২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ছবি: পল্লীবার্তা

দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট মরদেহ বহনের জন্য ১৪টি খাটিয়া বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম-এর সভাপতিত্বে খাটিয়া বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিজ উদ্যোগে এসব খাটিয়া প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd