• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ

বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় পৌর ৩নং ওয়ার্ড বিএনপির দোয়া

আব্দুর রাজ্জাক / ১৯৭ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দিনাজপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের মুন্সিপাড়াস্থ একাডেমী স্কুল প্রাঙ্গণে উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এসময় ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মঞ্জুরুল করিম জেমস এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।

এছাড়াও পৌর বিএনপির সদস্য শাহজালাল রোজ, ৩নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা শওকতুল্লাহ মজিদ বাদশা, মো. মঞ্জুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক মো. সবুজ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহাবুব আহম্মেদ, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, হাফিজুর রহমান সরকার, উপদেষ্টা আলহাজ্জ আনিসুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনাম আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ রুস্তম আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের য্গ্মু আহ্বায়ক মো. আব্দুস সালাম, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উত্তম কুমার রায়। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন ও দিনাজপুর-৩ সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd