• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

কাহারোলে কাব হলিডে উদ্বোধন

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ২৯৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প চতুর্থ পর্যায় কাব হলিডে-২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কাহারোল মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস এর সভাপতি মোকলেদা খাতুন মীম কাব হলিডে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমকেএ জিন্নাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম, কাহারোল মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোছাঃ আনজুমানআরা বেগম, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক স্কাউটস এর সম্পাদক মোঃ আবু সাঈদ, উপজেলা স্কাউটস এর সম্পাদক নির্মল চন্দ্র রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd