• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুরে জাসাস-এর দোয়া-মাহফিল

আব্দুর রাজ্জাক / ৪৩৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আব্দুর রাজ্জাক:
সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে উক্ত দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

এসময় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা-জাসাস দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আখতারুজ্জামান আক্তার এর সভাপতিত্বে সদস্য সচিব হুমায়ুন কবির আনাফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ মাহবুব আহমেদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক ফজলুর রশিদ ফজলু, কোষাধ্যক্ষ আরিফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা জাসাসের ১নং যুগ্ম আহ্বায়ক আবু সালেহ লিটন আকরাম হোসেন, শফিকুল ইসলাম, রাজিউর রহমান, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা তাঁতীদলের সভাপতি রেজাউল ইসলাম গুরু, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরিফ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী।

আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আসলাম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd