• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিরল ও হরিপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, আটক ১ বিরামপুরে রহস্যের পিলার, থানায় জমা পড়ল কোনটি-আসল নাকি নকল? দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীরের শপথগ্রহণ সম্পন্ন আশার সদস্য শরিফ উদ্দিনকে চিকিৎসা জন্য অনুদান প্রদান ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনমূলক সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব রেডিওগ্রাফি দিবসে সেমিনার দিনাজপুরে রেঁস্তোরা মালিক সমিতির আহবায়ক সমর ঘোষ ও বাচ্চু সদস্য সচিব দিনাজপুর ৪২ বিজিবি’র রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাহারোল উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত কাহারোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

পৌর স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় হুইল চেয়ার পেলেন অসহায় প্রতিবন্ধী তোরাব

আব্দুর রাজ্জাক / ৬৯৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আব্দুর রাজ্জাক:
দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় হুইল চেয়ার পেলেন অসহায় প্রতিবন্ধী তোরাব আলী।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবনের নেতৃত্বে পৌর স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় হুইল চেয়ারটি তোরাব আলীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তোরাব আলীর পরিবার ও পৌর স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা গেছে, প্রায় ২ মাস আগে দিনাজপুর শহরের মামুনের মোড় এলাকার বাসিন্দা তোরাব আলী প্যারালাইসিসের কারণে চলাফেরা করতে পারেন না। আবার আর্থিক সমস্যায় একটি হুইল চেয়ারও কেনার সামর্থ্য হয় নি তার। বিষয়টি জানতে পারেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবনসহ দলের সহকর্মীরা।

এরপর একটি হুইল চেয়ার নিয়ে তোরাব আলীর পাশে দাঁড়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের এই মানবিক টিমটি। পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবনের নেতৃত্বে হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদ্দাম হোসেন. হিরু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মিলন. সাদ্দাম হোসেন, বেলাল হোসেন বিপ্লব, সদস্য (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) শমসের ইসলাম. শামসুল আলম. হাবিব শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবন বলেন, দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আজ একজন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিতে পেরেছি আমরা পৌর স্বেচ্ছাসেবক দল। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আরো ৭ জন প্রতিবন্ধীকে পর্যায়ক্রমে হুইল চেয়ার দিতে পারবো। আর এই মানবিক কাজ অব্যাহত থাকবে বলে জানান এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd