• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
 রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধার জেলা পরিষদ প্রশাসকের অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন মোজাম্মেল বিশ্বাসের গ্রন্থ নিয়ে দিনাজপুর লেখক ফোরাম এর পাঠ পর্যালোচনা দিনাজপুরে বিশ্ব অটিজম দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে আইডিইবি’র নতুন সভাপতি মিনারুল ইসলাম খান ও সা. সম্পাদক মনজূর মুর্শেদ সুমন বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার সংকটের মহাপ্রলয় ও বাংলাদেশের অর্থনৈতিক রক্ষাকবচ সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

প্রতিবন্ধী শিশু ও যুবদের জীবনমান উন্নয়নে দীপশিখার এ্যাডভোকেসি সভা

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৯৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার আয়োজনে ও
লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সার্বিক সহযোগিতায় “দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থস উইথ ডিজএ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন” প্রকল্পের অধীনে ১৭ ডিসেম্বর বুধবার কাহারোল
উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, দিনাজপুরে। “একীভূত শিক্ষা ও প্রবেশগম্যতা বিষয়ক এ্যাডভোকেসি সভা” অনুষ্ঠিত হয়।

সভার মূল উদ্দেশ্য ছিল সকলশিক্ষাঙ্গনে প্রতিবন্ধী শিশু ও যুবদের শিক্ষার মান উন্নয়নে একীভূত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে যথাযথ উদ্যোগ গ্রহণ করা যা প্রতিবন্ধী শিশু ও যুবদের শিক্ষা ক্ষেত্রে সকল
অধিকার নিশ্চিত করবে।

উক্ত সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন ”সমাজ তথা
সকল সংস্থার জোড়দার ভূমিকা গ্রহণ করা দরকার – যেসব প্রতিবন্ধী শিশু ও যুব শিক্ষার অঙ্গন থেকে দূরে রয়েছে, তাদের বিদ্যালয়ে অন্তর্ভূক্ত করা”। সভায় প্রকল্প ও একীভূত শিক্ষা বিষয়ে উপস্থাপনা করেন দীপশিখার প্রকল্প সমন্বয়ক হিমাংশু দেব দত্ত রায়।

উন্মুক্ত আলোচনায় কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: খুরশীদ হাসান বলেন ”যুব ও শিশুদের সমন্বয়ে কৃষিশিক্ষা বর্তমানে যুগোপোযোগী একটি উদ্যোগ। দীপশিক্ষা এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী যুব ও শিশুদের কৃষি দক্ষতা বাড়াতে সকল ধরনের সহযোগিতা করতে উপজেলা কৃষি কর্মকর্তা প্রস্তুত।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ইন্সট্রাক্টর-উপজেলা রিসোর্স সেন্টার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধী, সিবিআর অফিসার (ওয়াসিম আলী), দীপশিখা সহ প্রতিবন্ধী যুব সংঘ ও ইম্পেক্ট গ্রুপ সদস্যবৃন্দ। দীপশিখার এমন মহৎ কার্যক্রম আগামী দিনে আরও সুবিস্তৃত এবং সুসংগঠিত হবে এবং রুরাল ডেভলাপমেন্টে যথেষ্ঠ অবদান রাখবে, এই প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd