• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
 রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধার জেলা পরিষদ প্রশাসকের অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন মোজাম্মেল বিশ্বাসের গ্রন্থ নিয়ে দিনাজপুর লেখক ফোরাম এর পাঠ পর্যালোচনা দিনাজপুরে বিশ্ব অটিজম দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে আইডিইবি’র নতুন সভাপতি মিনারুল ইসলাম খান ও সা. সম্পাদক মনজূর মুর্শেদ সুমন বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার সংকটের মহাপ্রলয় ও বাংলাদেশের অর্থনৈতিক রক্ষাকবচ সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

কাহারোলে মহান বিজয় দিবস পালিত

এম এ জলিল, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ১৫৫ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুরের কাহারোলে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মধ্যে দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।

সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ স্তবক অর্পন করেন, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা শাখা বিএনপি ও তার অঙ্গসংগঠন সমূহ, কাহারোল প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সমূহ।

উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এবং কাহারোল থানা (ওসি) রোমেল বড়ুয়া এবং জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।

দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠানে এক আলোচনা সভা
উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের-এর সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। মসজিদে দোয়া, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়।

সুবিধা জনক সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ, বিকাল সাড়ে ৩ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd