• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ৭৩০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ পঞ্চগড়ে জলবায়ু অভিযোজনমূলক পদক্ষেপ নিয়ে কর্মশালা অসময়ের বৃষ্টি, মাঠে কাটা আমন ধানের ক্ষতির আশঙ্কায় কৃষক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর মাঝে রোটারি ক্লাবের স্লিপিং কিডস বিতরণ পীরগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরের বড়মাঠ অবমুক্তের দাবিতে ২৩ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি দিনাজপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস পালিত দিনাজপুরে কৃষি উপকরণ বিতরণ করলো এনসিসি ব্যাংক প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে দিনাজপুরে বিএনপির দোয়া মাহফিল

দিনাজপুরে ৭৩০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

আবু সাঈদ, চীফ রিপোর্টার / ৫৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলার ব্যবস্থাপনায় প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের অর্থায়নে আয়োজিত ৭৩০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সনদ বিতরণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার দিনব্যাপী দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কোর্সে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন উপজেলা থেকে আগত ৫০ জন প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কোর্স লিডারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের সম্পাদক জনাব মোঃ আবু সাঈদ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আঞ্চলিক পরিচালক জনাব সত্য রঞ্জন বর্মন, এলটি, ডিআরসি জনাব মোঃ আবু মোতালেব, এলটি, জেলা কাব লিডার জনাব মোঃ মহিদুল ইসলাম, এএলটি এবং জনাব মোঃ আকরাম হোসেন, উডব্যাজার, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা; জনাব মোঃ সাফিউর রহমান, সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা; জনাব মোঃ জাসীউর রহমান, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, সদর, দিনাজপুর; জনাব মোঃ আবু রায়হান শেখ, এএলটি প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা এবং জনাব মোঃ আব্দুস সালাম, কম্পিউটার অপারেটর কাম অফিস সহায়কসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সকাল ৯টায় নিবন্ধনের মাধ্যমে কোর্সের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী প্রশিক্ষণ, আলোচনা ও বিভিন্ন কার্যক্রম শেষে বিকেল প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন কোর্স লিডার ও প্রশিক্ষকবৃন্দ। সনদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কাব স্কাউটিংয়ের কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষকদের মধ্যে স্কাউটিং বিষয়ে ধারণা সৃষ্টি এবং শিশুদের আদর্শ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের ওরিয়েন্টেশন কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd