• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার ২৯ বিজিবি’র  ঘোড়াঘাটে ৪০০ পিস টাপেন্টাডসহ গ্রেপ্তার-১ পশ্চিম চাউলিয়াপট্টিতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত  দিনাজপুরে ফার্মেসী কোর্স চালুর দাবীতে মানববন্ধন বিরল সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পরিবেশবান্ধব পাট এবং হ্যান্ডিক্রাফট এর প্রশিক্ষণের উদ্বোধন  পীরগঞ্জ সীমান্তে ১৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার দিনাজপুরে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত প্রতিবন্ধী শিশু ও যুবদের ”অন্তর্ভূক্তি মূলক ক্রীড়া প্রতিযোগিতা

সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার ২৯ বিজিবি’র 

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৩৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার সদর, বিরামপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং টহল কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ড্রোন প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এ নজরদারি ব্যবস্থার মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৯ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd