• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিরামপুরে চাকরি মেলা, আবেদন চার লাখের বেশি  নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক করলো ২৯ বিজিবি পীরগঞ্জে ১০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার বিএনপি মুখে যা বলে কাজ দিয়ে তা প্রমাণ করে-দিনাজপুরে ডা. জাহিদ দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর দীপশিখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত দিনাজপুরে ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন দিনাজপুরে দালালচক্র ভেঙে হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ: মন্ত্রী ডা. জাহিদ দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন

বিএনপি মুখে যা বলে কাজ দিয়ে তা প্রমাণ করে-দিনাজপুরে ডা. জাহিদ

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ২৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা: জাহিদ হোসেন বলেছেন , বিএনপি মুখে যা বলে কাজ দিয়ে তা প্রমাণ করে। কাজ এবং মুখের কথায় মিল রেখেই বিএনপি চলে।

ধর্ম যার যার রাষ্ট্র সবার উল্লেখ করে মন্ত্রী বলেন এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

শারদীয় দুর্গৎ উৎসবের নিরাপত্তা নিয়ে মন্ত্রী বলেন অন্তর্বর্তী সরকারের আমলে একটি দল দূর্গা মন্ডপ পাহারা দিয়েছিল। এবার সেই দলের কাউকে দেখা যায়নি।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার বিকেলে দিনাজপুর শহরের গনেশতলা বারোয়ারি দূর্গা মন্দির (রায় সাহেব বাড়ী) পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন।

এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজায় নিরাপত্তাসহ সার্বিক দিক তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন।

পরে মন্ত্রী রামকৃষ্ণ আশ্রমে দুর্গোৎসবের প্রতিমা পরিদর্শন করেন।

এই সময় জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমূখ।

এর আগে রায় সাহেব বাড়ির রথখোলা দুর্গা মন্ডপ পরিদর্শনে এলে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন এমপি কে অভ্যর্থনা জানান লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক মনোজ দাস। উপস্থিত ছিলেন মন্দিরের উপদেষ্টা চিত্ত ঘোষ, ডলার মজুমদার, তপন চক্রবর্তী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd