পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ রেজা আল মামুন-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন চৌধুরী-এর সঞ্চালনায় সভাটি এক পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী।
এতে গেস্ট অব অনার হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আজাদ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ কেরামত আলী।
এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে ও উপস্থিতিতে সভাটি এক মিলনমেলায় পরিণত হয়।
মতবিনিময় সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।