• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

ঘুঘুডাঙ্গা ইবতেদায়ী ইসলামীয়া মাদ্রাসার নতুন কমিটির পরিচিত সভা

ইউসুফ আলী, দিনাজপুর / ২৪ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরে ঘুঘুডাঙ্গা ইবতেদায়ী ইসলামীয়া মাদ্রাসার নতুন কমিটির পরিচিত ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর-২০২৬ শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা ইবতেদায়ী ইসলামীয়া মাদ্রাসার নতুন কমিটির পরিচিত সভা, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

পুনরায় নতুন কমিটির আজীবন সভাপতি হলেন বিশিষ্ট শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব মোঃ আহসান হাবীব। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মোঃ মোকছেদুল আলম, সাধারন সম্পাদক মোঃ ইরফান আলী, সহ সাধারন সম্পাদক বিপ্লব হোসেন বাবু, কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, সদস্য মোঃ আব্দুস সালাম সরকার, ইসমাইল হোসেন, আব্দুর রৌফ, মোঃ রবিউল ইসলাম, মোঃ জমিল উদ্দীন, মোঃ আমজাদ আলী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মনসুর আলী, মোঃ নুর আলম, মোঃ জামান হোসেন, মোঃ আব্দুস সালাম, শওকত আলী, ছাইদুর রহমান, মাওঃ মোঃ মামুনুর রশীদ (শিক্ষক প্রতিনিধি)।

উপদেষ্টারা হলেন আলহাজ্ব মোঃ ফারুক আহমেদ চৌধুরী, মোঃ ওয়াহেদ আলী ও মাওঃ মোঃ আলিনুর হক।

সংবর্ধনা ও পরিচিত সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার আজীবন সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আহসান হাবীব। দোয়া অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ আহসান হাবীবসহ তার অসুস্থ্য সহধর্মীনির সুস্থ্যতার জন্য দোয়া করা হয় এবং মাদ্রাসার সকল সদস্য ও এলাকাবাসীর জন্য দোয়া করা হয়।

এছাড়াও ঘুঘুডাঙ্গা ইবতেদায়ী ইসলামীয়া মাদ্রাসার নতুন ভবন নির্মান নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd