• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কান্তজিউ মন্দির পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ঐক্যের আলোয় আলোকিত জ্বালানি পরিবারের মিলনমেলা দিনাজপুরে তুলা চাষ সম্প্রসারণে প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক কর্মশালা  দিনাজপুরে ট্রাক শ্রমিক পরিবারের মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনারে মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় টাইগারদের দিনাজপুরে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উন্মাদনা ও শোডাউন  দিনাজপুর লেখক ফোরামের পুনর্গঠিত কমিটির প্রথম সভা জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে পরামর্শ সভা অনুষ্ঠিত

জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ১৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

দিনাজপুরের কাহারোলে জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার (১২জুন) উপজেলার ডাবোর ইউনিয়নের উত্তর মহেশপুর গ্রামে।

আহত মোঃ বাসির উদ্দীনের ছেলে মোঃ আরিফুল ইসলাম জানান,আমার বাবা-মা উভয়ে ডায়াবেটিক্স এর রোগী হওয়ায় প্রতিদিনের ন্যায় গত শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে পাকা সড়ক দিয়ে বাড়ির নিকটবর্তী উত্তর মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ দিয়ে হাটা-হাটি করে বাড়ির দিকে ফিরে আসার সময় আমাদের প্রতিপক্ষ বুধু রাম মুরমুসহ কয়েকজন মিলে আমার বাবা-মার পথরোধ করে বিরোধপূর্ণ জমির কাছে নিয়ে গিয়ে আমার বাবা মোঃ বাসির (৬২) ও মা মোছাঃ পিয়ারা বেগম (৪৯) কে এক পর্যায়ে ব্যাপক মারধর শুরু করলে স্থানীয়রা আমার বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং আমার মাকে মারধর করে বিরোধপূর্ণ জমির পশ্চিম পাশের্^ বিদুতের খুঁটির সাথে বেঁধে রেখে নির্যাতন করে এবং স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে স্বামী-স্ত্রী উভয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুর রহমান সেলিম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এজাহারে কাজ চলছে আজ রবিবার আমি ও আমার সার্কেল স্যারসহ ঘটনাস্থল উত্তর মহেশপুর এলাকায় পরিদর্শনে যাবো। পরিদর্শন শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd