• বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

পল্লীশ্রী প্রকল্প সদস্যদের মাঝে উৎপাদনশীল সম্পদ বিতরণ

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ২০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

দিনাজপুরের কাহারোলে পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের সদস্যদের মাঝে উৎপাদনশীল সম্পদ বিতরণ ও এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

গেল সোমবার বেলা ১১টায় পল্লীশ্রী কার্যালয়ে বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী প্রান্তিক নারীদের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ (অগ্রযাত্রা) প্রকল্প পল্লীশ্রী এর আয়োজনে ও বিএমজেড ও
নেট্জ এর অর্থায়নে।

উপকারভোগীদের মাঝে ছাগল ও দেশী মুরগী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার
মোকলেদা খাতুন মীম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আসাদুজ্জামান শুভ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানামোস্তারী। পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্প ইউনিট ম্যানেজার মোঃ মনতাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোত্তালেব সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুস সালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd