• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ চারা ও সার বিতরণ প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়াতে দিনাজপুরে স্কুল ক্যাম্পেইন কাহারোলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি’র মানবিক উদ্যোগ দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপে রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদের জয়লাভ দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের স্রোতধারায় আনতে হবে -ইউএনও তমালিকা পাল

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: / ১০৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। রাজ্য বিজেপির বিধায়কদের বৈঠকে তাকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

বৈঠক শেষে অমিত শাহ সাংবাদিকদের জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য আটটি প্রস্তাব এসেছিল এবং সব প্রস্তাবেই শুভেন্দু অধিকারীর নাম ছিল। তিনি আরও জানান, দ্বিতীয় কোনো নামের প্রস্তাব না আসায় তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজেপির জয়ী ২০৭ জন বিধায়কের উপস্থিতিতে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী দুটি আসনে জয়লাভ করেছেন। তিনি কলকাতার ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। এর পাশাপাশি তিনি নন্দীগ্রাম আসনেও জয়ী হয়েছেন বলে জানা গেছে।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। সেই নির্বাচনে তিনি ১৯৫৬ ভোটের ব্যবধানে জয়ী হন।-২৪ লাইভ নিউজপেপার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd