• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

দুইটি পাথর ভাঙ্গা মেশিনের মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ইউসুফ আলী, দিনাজপুর / ১৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া, খোট্টারডাঙ্গা এলাকায় আল-আমিন এর পাথর ভাঙ্গা মেশিন ও জাহাঙ্গীর আলম এর পাথর ভাঙ্গার মেশিন (মধ্যপাড়া স্টোন ক্রাশার লি.) এই দুটি প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে অগ্রহণযোগ্য স্থানে স্থাপন এবং উহার কার্যক্রম পরিচালনার করার দায়ে গত ২০ নভেম্বর -২০২৫ সালে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা এর মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখায় শুনানী গ্রহণ করা হয়।

শুনানী গ্রহণান্তে উক্ত প্রতিষ্ঠান দু’টি কে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় এবং আগামী ০১ (এক) মাসের মধ্যে অন্যত্র পরিবেশসম্মত স্থানে স্থানান্তরের নির্দেশ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের মালিকগণ উক্ত নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রেখেছেন।

উক্ত প্রতিষ্ঠান দু’টির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার জন্য প্রতিষ্ঠান দু’টির সেবা সংযোগ (বিদ্যুৎ) বিচ্ছিন্নকরণের জন্য পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা হতে পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়, দিনাজপুর-কে নির্দেশ প্রদান করেন।

উক্ত নির্দেশনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন, পার্বতীপুর, দিনাজপুর এর সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ২৭ এপ্রিল ২০২৬ সোমবার অবৈধ দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেবা সংযোগ (বিদ্যুৎ) বিচ্ছিন্নকরণের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাহাঙ্গীর আলম এর পাথর ভাঙ্গার মেশিন (মধ্যপাড়া স্টোন ক্রাশার লিঃ) এর সেবা সংযোগ (বিদ্যুৎ) বিচ্ছিন্ন করে তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ করা হয় এবং আল-আমিন এর পাথর ভাঙ্গা মেশিন হতে ০১টি মেশিন জব্দ করে তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ করা হয়। মেশিনটির আনুমানিক মূল্য ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা।

উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজু। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী । অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ, পার্বতীপুর মডেল থানা, পার্বতীপুর এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদস্যগণ।

পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক
বদরুন্নাহার সীমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd