• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

কাহারোলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ৯ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের কাহারোল উপজেলায় ৬ টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল’২৬) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে এই খেলা আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তফা বাদশা, উপজেলা শিক্ষা অফিসার, এম.কে.এ জিন্নাত আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন, ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার লিমন, ৪নং তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম মনোয়ারুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোঃ সিরাজুদ্দিন আহমেদ, রমাচন্দ্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আশরাফুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহনকারী দলগুলোর খেলায় দর্শকের মাঝে ব্যাপক-উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলায় ২নং রসুলপুর ইউপির ভেলয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-২ গোলে ৩নং মুকুন্দপুর ইউপির ডহন্ডা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলার ৬টি ইউনিয়নের ১২টি দল বালক বালিকারা টুর্নামেন্টে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd